আন্তর্জাতিক

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা!

জেটব্লু এয়ারলাইন্সের বিমান রানওয়ে দিয়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানটি রানওয়ে দিয়ে চলাচল করছে, আকাশে মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিমানবন্দরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

 

 

বিষয়:যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…