চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্নস্টারকে অর্থ দেয়ার অভিযোগ প্রমাণিত হলে কী হবে ট্রাম্পের নির্বাচনী ভাগ্য?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

পর্নস্টার স্টরমি ড্যানিয়েলকে মুখ বন্ধ করার জন্য বিপুল পরিমাণ অর্থ দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে অংশগ্রহণের ভাগ্য কী হতে যাচ্ছে, তা স্পষ্ট করেছে আদালত।

মঙ্গলবার ২৩ এপ্রিল ডয়চে ভেলে’র প্রতিবেদনে বলা হয়, এই মামলায় ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হলেও তিনি ২০২৪ এর নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ভোটে জিতলে প্রেসিডেন্ট হতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ম্যানহাটানের আদালতে হাজিরা দিতে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবছরের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে ৩৪ ফেলোনি কাউন্টে তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আছেন বেশ ঝামেলায়।

সাবেক প্রেসিডেন্ট’র বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নস্টার স্টরমি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য বিপুল পরিমাণ অর্থ তাকে দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই কথা গোপন রেখেছিলেন তিনি। অর্থাৎ, এই তথ্য তিনি উল্লেখ করেননি।

ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ড্যানিয়েল। নির্বাচনের আগে সেই অভিযোগ ধামাচাপা দিতে ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। আদালতে সরকারি আইনজীবী জানান, তথ্য গোপন রেখে ট্রাম্প অর্থ দিয়েছিলেন।

আইনজীবীর বক্তব্য, সেই সময় ট্রাম্পের আইনজীবী ছিলেন মিশেল কোহেন। তার হাত দিয়েই ড্যানিয়েলকে অর্থ পাঠিয়েছিলেন ট্রাম্প।

Reneta

আদালতে প্রসিকিউটার অভিযোগ করেন, ২০১৬ সালের নির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেন ট্রাম্প। তথ্য গোপন রেখে অর্থ খরচ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তিনি।

স্বাভাবিকভাবেই ট্রাম্পের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা বক্তব্য, ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে।

আগামী দু’মাস ধরে আদালতে এই মামলার শুনানি চলতে পারে। সেখানে ডোনাল্ড ট্রাম্পকেও উপস্থিত থাকতে হবে। ফলে নির্বাচনি জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হবে।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনি প্রচার থেকে আমায় সরানোর জন্যই এই ষড়যন্ত্র চলছে। কিন্তু এভাবে আমায় হারানো যাবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পট্রাম্পের নির্বাচনী ভাগ্যডোনাল্ড ট্রাম্পসাবেক মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের মানবাধিকার-নির্বাচন নিয়ে আবারও যা বললো মার্কিন যুক্তরাষ্ট্র

পরবর্তী

পশ্চিমবঙ্গে বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার

পরবর্তী

পশ্চিমবঙ্গে বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার

সিরি আ চ্যাম্পিয়ন হয়ে ‘স্বপ্নপূরণ’ হয়েছে বিশ্বজয়ী মার্টিনেজের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT