আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে: হোয়াইট হাউস

ট্রাম্প ও জেলেনস্কি বৈঠকরত, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউস জানিয়েছে।

ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয় যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন।

গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া ‘উত্তপ্ত’ বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির “খেলার মতো কোনো কার্ড নেই”।

বিষয়:ইতালি বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোম হোয়াইট হাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…