আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইরানের শিকার হলে ‘নজিরবিহীন’ হামলা হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা চলাকালে ছবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও প্রেসিডেন্টের সিল্ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনভাবে বা আকারে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের উপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনও দেখা যায়নি।’

রোববার (১৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশালে করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

একই সঙ্গে তিনি বলেন, ‘তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!’

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও উল্লেখ করেন ডোনালড ট্রাম্প। তিনি বলেন, ‘আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।’

এদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।

বিষয়:ইরান যুদ্ধ ইরান-ইসরায়েল ইসরায়েল যুদ্ধ ট্রাম্প ট্রাম্পের হুঁশিয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…