চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া রাজনৈতিক ও জনমতের চাপের মধ্যেই চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তার মূল লক্ষ্য হবে কূটনৈতিক ও অর্থনৈতিক কিছু সাফল্য অর্জন করে অভ্যন্তরীণ চাপ কিছুটা কমানো।

আজ ১২ মে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ১৪ ও ১৫ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছরের অক্টোবর থেকে বাণিজ্য যুদ্ধ সাময়িকভাবে স্থগিত থাকার পর এটি দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক।

একসময় চীনের ওপর কঠোর শুল্ক আরোপ করে বড় ধরনের চাপ তৈরির যে কৌশল ট্রাম্প নিয়েছিলেন, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আদালতের রায় ও আন্তর্জাতিক চাপের কারণে সেই অবস্থান থেকে সরে এসে এখন সীমিত কিছু বাণিজ্য চুক্তি যেমন সয়াবিন, গরুর মাংস ও বিমান কেনাবেচা নিয়ে সমঝোতার দিকে এগোতে হচ্ছে।

চীন সফরে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিরাও থাকবেন। তাদের মধ্যে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক এবং অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তবে ২০১৭ সালের সফরের তুলনায় এবার ব্যবসায়িক প্রতিনিধিদল ছোট বলে জানা গেছে। বৈঠকে বাণিজ্য ছাড়াও তাইওয়ান ইস্যু এবং আটক মার্কিন নাগরিকদের বিষয়ও আলোচনায় আসতে পারে। পাশাপাশি ইরান সংকট নিরসনে চীনের সহযোগিতা চাইতে পারেন ট্রাম্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তুলনায় চীন এখন বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও কূটনৈতিক চাপ মোকাবেলায় নিজেদের অবস্থান শক্ত করেছে বেইজিং। আবার ইরান ইস্যুতে সামরিক ও কূটনৈতিক চাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক সিদ্ধান্তের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে বলেও বিভিন্ন জরিপে উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানচীনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT