চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এমন কোনো পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৫ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘ওয়ান চায়না’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক।

ট্রাম্প জানান, বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেইনি। একটি যুদ্ধ করার জন্য আমাদের প্রায় ৯ হাজার ৫০০ মাইল পথ পাড়ি দিতে হবে। আমি এমন কিছু চাই না। আমি চাই সবাই শান্ত থাকুক, চীনও শান্ত থাকুক।

দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। বেইজিং স্বশাসিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দিয়ে আসছে। অন্যদিকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করলেও দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশের মধ্যে সংঘাত তৈরি হতে পারে।

তাইওয়ান ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে চীন সামরিক মহড়া বাড়িয়েছে, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনাও আলোচনায় এসেছে। এতে উন্নত রকেট লঞ্চার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

Reneta

তবে ট্রাম্প জানিয়েছেন, অস্ত্র বিক্রির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এই বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন এবং তাইওয়ান নেতৃত্বের সঙ্গেও কথা বলতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনডোনাল্ড ট্রাম্পতাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT