চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফিরে পেতে ট্রাম্পের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিরাপত্তা চৌকি, সৈন্য অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে দিতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই হুমকির একদিন আগেই তালেবান-নিয়ন্ত্রিত সরকার ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

রোববার ২১ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে না দিলে খুব খারাপ পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ দাবি তালেবান-নিয়ন্ত্রিত সরকার প্রত্যাখ্যান করার একদিন পর শনিবার এই হুমকি দেন তিনি।

Banglabid

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যারা তৈরি করেছিল, তাদের, অর্থাৎ আমেরিকাকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।

বিমানঘাঁটিটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দূরে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটনে আল-কায়েদার হামলার পর দুই দশক ধরে যুদ্ধ চলে। এরপর আফগানিস্তানে সেনা মোতায়েন হলে বাগরাম বিমানঘাঁটি তৈরি করে মার্কিন বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী ওই যুদ্ধের সময় মার্কিন বাহিনী হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কোন অভিযোগ বা বিচার ছাড়াই এই স্থানে বন্দী করে রেখেছিল এবং তাদের অনেককেই নির্যাতন করা হয়েছিল। মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগান সরকারের পতনের পর ২০২১ সালে তালেবানরা এই স্থাপনাটি পুনরুদ্ধার করে।

Reneta

ট্রাম্প প্রায়শই বাগরামে প্রবেশাধিকার হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। চীনের সাথে এর ঘনিষ্ঠতা উল্লেখ করেছেন, কিন্তু বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরের সময় প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে এ কথা বলেন। তিনি জানান, এই বিষয়ে কাজ করছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি। যাইহোক, এটি একটি ছোট ব্রেকিং নিউজ হতে পারে। তবে আফগান কর্মকর্তারা মার্কিন উপস্থিতির বিরোধিতা করেছেন।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল শুক্রবার এক্স-এ বলেছেন, আফগানিস্তানের কোন অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সামরিক উপস্থিতি বজায় না রেখে আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একে অপরের সাথে যোগাযোগ করা উচিত…।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাবুল ওয়াশিংটনের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।

শনিবার হোয়াইট হাউসে ঘাঁটি পুনরুদ্ধারের জন্য সেনা পাঠাবেন কিনা সংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা এ বিষয়ে কথা বলব না। আমরা এখন আফগানিস্তানের সাথে কথা বলছি। আমরা এটি ফিরে চাই এবং আমরা শিগগিরিই এটি ফিরে চাই। যদি তারা এটি না করে, তাহলে আপনি জানতে পারবেন আমি কী করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতালেবান সরকারবাগরাম বিমানঘাঁটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নিজভূমে পরবাসী: কেমন আছে বাংলাদেশের হাতিরা?

আগস্ট ১২, ২০২৬

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT