চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের ছবি, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন।

বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বেশ দেরি হয়ে গেছে—তার এখনই পদত্যাগ করা উচিত!!!

পোস্টে তিনি একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পরে তিনি পাওয়েলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন। কারণ পাওয়েল সুদের হার কমাননি। তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আছে কি না এটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ডোনাল্ড ট্রাম্প বারবার জেরোম পাওয়েলের সমালোচনা করলেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প চান ফেডারেল রিজার্ভ যেন সুদের হার কমায়, যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়।

পাওয়েল মঙ্গলবার বলেন, ট্রাম্পের শুল্কনীতি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আগেই সুদের হার কমিয়ে দিত। পর্তুগালে এক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, এ বছর যদি ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা না আসত, তাহলে কি ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার কমাত? পাওয়েল জবাব দেন, আমার মনে হয়, হ্যা।

Reneta

এই বছরের শুরুতে হোয়াইট হাউসে ট্রাম্প আসার আগেই পাওয়েল বলেছিলেন, প্রেসিডেন্ট যদি আমাকে সরে যেতে বলেন, তবুও আমি পদত্যাগ করব না, এবং এটি আইন অনুযায়ী সম্ভব নয় যে প্রেসিডেন্ট জোর করে তাকে সরিয়ে দেবেন।

১৯৩৫ সালের এক গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় অনুসারে, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের শুধু গুরুতর কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT