আন্তর্জাতিক

ট্রাম্প সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বন্ধে মারাত্মক অস্ত্র নিষিদ্ধের পক্ষে জো বাইডেনের বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন’ এজেন্ডা এবং তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

এ সময় ‘মাগা’ বাহিনী দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে ভোটারদের উজ্জীবিত করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ রাজনীতিক কেভিন ম্যাককার্থি বলেন, তার বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।

বিষয়:জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…