চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকের ১৭ বছরের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণ করে কংগ্রেসের ভিতর ঢুকে ভাঙচুর করে তার সমর্থকরা। সম্প্রতি সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ৩১ আগস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণের জন্য সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইদিনে ওই হামলার আরেক নেতা জ্যাছারি রেলকেও ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।

আদালতে জোসেফ বলেছেন, তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু ওইদিন অন্যান্যদের উত্তেজনা দেখে তিনিও উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজের কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিগস।

Banglabid

গত বছর মে মাসেই জোসেফকে মার্কিন আদালতে দোষী প্রমাণিত করা হয়। তবে শাস্তি ঘোষণা করতে বেশ কিছুদিন সময় নিয়েছে  আদালত।

মামলার বিচারক জানিয়েছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল দর্শন আঘাতপ্রাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছে। সে কারণেই কঠিন শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের।

বিগসের জন্য ৩৩ বছরের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের সরকার পক্ষের আইনজীবী। কিন্তু বিচারক জানিয়েছেন, বিগস কাউকে হত্যার চেষ্টা করেননি। ফলে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া যায় না।

Reneta

বিগস এর আগে ইরাক যুদ্ধে সামিল হয়েছিলেন। পরে ইনফোওয়ার্স নামের এক ওয়েবসাইটে লিখতেন এবং সেখানে নানা ষড়যন্ত্রমূলক বিষয়ে আলোকপাত করতেন তিনি। এছাড়াও অতি ডানপন্থি সংগঠন প্রাউড বয়েসের সাথে যুক্ত ছিলেন বিগস। সংগঠনটি বর্ণবিদ্বেষমূলক বিষয় নিয়ে আলোচনা করতো। ট্রাম্পপন্থি এই সংগঠন ২০২১ সালের ৬ জানুয়ারির হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ আছে।

ক্যাপিটল হিলে হামলার জন্য এখন পর্যন্ত এক হাজার একশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে আরেক অপরাধীকে ১৯ বছরের সাজা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপিটল হিলডোনাল্ড ট্রাম্পমার্কিন কংগ্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় রাউন্ডে আলকারাজ-মেদভেদেভ-সাবালেঙ্কা

পরবর্তী

নোঙর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদগ্ধ

পরবর্তী
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোঙর করা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদগ্ধ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্য যা ছিল, জানালেন শান্ত

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT