আন্তর্জাতিক

বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবকাশে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, যা আন্তর্জাতিক সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন।

একইসঙ্গে তিনি গত মাসে ফ্লোরিডায় তার বাড়িতে এফবিআই সদস্যদের অভিযানেরও সমালোচনা করে একে ‘ন্যয়বিচারের নামে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, এটির এমন এক প্রতিক্রিয়া হবে, যা কেউ কখনও দেখেনি।

তিনি উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, গণতন্ত্রের বিপদ এসেছে উগ্রপন্থী বামদের কাছ থেকে, ডানপন্থীদের কাছ থেকে নয়।

বিষয়:জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…