চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে তার। সফরটিকে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আজ (১১ মে) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, ইরান ইস্যু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ট্রাম্পের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। বিশেষ করে ইরানের ওপর বেইজিংয়ের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তেহরানকে শান্তি আলোচনায় রাজি করানোর চেষ্টা করবে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের ধারণা, চীন যদি ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানি কমায় এবং বাণিজ্যিক সহযোগিতা সীমিত করে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগে আরও নমনীয় অবস্থান নিতে বাধ্য হতে পারে। এছাড়া বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও গুরুত্ব পাবে।

বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়টি ট্রাম্প সরাসরি শি জিনপিংয়ের কাছে উত্থাপন করবেন বলে জানা গেছে। অর্থনৈতিক সম্পর্কও সফরের আলোচ্যসূচিতে বড় জায়গা দখল করে আছে। দীর্ঘদিনের শুল্ক বা ট্যারিফ বিরোধ নিরসন এবং গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে।

একই সঙ্গে দ্রুত বিস্তার লাভ করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ঝুঁকি এবং সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি যৌথ নীতিমালার সম্ভাবনাও খতিয়ে দেখবেন দুই নেতা। সফরের আনুষ্ঠানিক অংশ হিসেবে ট্রাম্প বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন করবেন। এছাড়া বিশেষ চা-চক্র ও রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT