চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিক ছাঁটাই করছে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভয়েস অব আমেরিকা এর লোগো সহ একটি বোর্ড বা স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

ভয়েস অব আমেরিকা (ভিওএ) এবং অন্যান্য মার্কিন সরকার-নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সম্প্রচার সংস্থায় ৫০০ জনেরও বেশি সাংবাদিকদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের ফলে এই সংস্থাগুলোর ভবিষ্যৎ নিয়ে চলমান একাধিক আইনি লড়াই আরও জোরদার হতে পারে।

সংবাদমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন গ্লোবাল মিডিয়া সংস্থার ভারপ্রাপ্ত সিইও ক্যারি লেক শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে এই ছাঁটাইয়ের ঘোষণা দেন।

Banglabid

তিনি বলেন, এই প্রক্রিয়াটি প্রেসিডেন্টের নির্দেশে করা হচ্ছে যেন ফেডারেল আমলাতন্ত্র কমানো, সংস্থার সেবা উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কষ্টার্জিত অর্থ সাশ্রয় করা যায়।

ক্যারি লেক আরও বলেন, এই ছাঁটাইয়ের পরও মার্কিন গ্লোবাল মিডিয়া সংস্থা তাদের আইনসম্মত মিশন পালন করে যাবে। এতে সংস্থার কার্যকারিতা বাড়বে এবং পৃথিবীর বিভিন্ন স্বৈরাচারী ও কমিউনিস্ট শাসিত দেশে বসবাসকারী মানুষের কাছে সত্য পৌঁছানো সহজ হবে।

আইনি জটিলতা বাড়ছে

Reneta

এই ঘোষণার একদিন পরেই, একজন ফেডারেল বিচারক ক্যারি লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিট্জকে বরখাস্ত করা থেকে বিরত রাখার নির্দেশ দেন।

জেলা বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, আব্রামোভিট্জকে বরখাস্ত করা হলে তা হবে সরাসরি আইনবিরোধী। বিচারক ল্যামবার্থ জানান, বিওএ পরিচালকের অপসারণে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং অ্যাডভাইজরি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন।

ভিওএর কিছু কর্মচারী এক বিবৃতিতে জানান, ‘আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আমরা আশা করছি আদালতে তার জবানবন্দিতে প্রকাশ পাবে, তিনি কংগ্রেস নির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। এখন পর্যন্ত এর কোনো প্রমাণ আমরা পাইনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’

উল্লেখ্য, ভিওএর অধিকাংশ সাংবাদিক চলতি বছরের মার্চ থেকে প্রশাসনিক ছুটিতে আছেন। তবে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরুর পর কিছু ফারসি ভাষার সাংবাদিককে আবার কাজে ফেরানো হয়। পাশাপাশি কিউবা সম্প্রচার বিভাগ, যা মায়ামি থেকে স্প্যানিশ ভাষায় সংবাদ প্রচার করে, সেখানকার সাংবাদিকদের ওপর ছাঁটাই কার্যকর হবে না।

সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত হানবে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। প্রশাসন বরাবরই ভয়েস অব আমেরিকাকে ‘ট্রাম্পবিরোধী’ ও ‘উগ্র’ বলে অভিযুক্ত করে এসেছে।

বর্তমানে ভয়েস অব আমেরিকা টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৫০টি ভাষায় সংবাদ সম্প্রচার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০০ সাংবাদিক ছাঁটাইভয়েস অব আমেরিকাভিওএমার্কিন প্রেসিডেন্টমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন মেসির বাবা

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT