যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এর আগে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান করার ঘোষণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ারনার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াচ্ছেন। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।







