চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেন্টাগনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিধিবহির্ভুতভাবে বিচারের আগেই আটকের অনুমোদন এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বিচারক মোরেস ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে। বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক মোরেসকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন।

মোরেসের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ব্রাজিলের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আদেশে সই করেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি চিঠিতে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ট্রাম্প ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ এবং বলসোনারোর বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন।

শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে ব্রাজিলের প্রধান বেশ কয়েকটি রপ্তানি পণ্য উচ্চ কর আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কমলার রস, কিছু বিমানের যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য। এই আদেশে ব্রাজিলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার-এর সাথে সরাসরি শুল্ক আরোপের কথাও বলা হয়েছে।

ব্রাজিলও হুমকি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে। চীনের পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবলসোনারো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের তেল কেনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ৬ ভারতীয় প্রতিষ্ঠান

পরবর্তী

যমুনা ইলেকট্রনিক্সের ঈদ অফার বিজয়ীদের বিদেশ ভ্রমণ কুপন হস্তান্তর

পরবর্তী
বিজয়ীদের সঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের ঈদ অফার ভ্রমণ কুপন হস্তান্তর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা ইলেকট্রনিক্সের ঈদ অফার বিজয়ীদের বিদেশ ভ্রমণ কুপন হস্তান্তর

মাশ্চেরানো সংবাদ সম্মেলনে কথা বলছেন, হাসছেন ও হাত নাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডে পলের মতো কাউকে আমাদের দরকার ছিলো: মাশ্চেরানো

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT