যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন কলেজ থেকে বিদেশী স্নাতকদের গ্রিন কার্ড দিতে চান। এটী তার প্রধান নির্বাচনী ইস্যু বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল ২০ জুন বৃহস্পতিবার প্রকাশিত অল-ইন পডকাস্টে এই মন্তব্য করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যা করতে চাই এবং আমি যা করব তা হল, আপনি একটি কলেজ থেকে স্নাতক হয়েছেন। আমি মনে করি এই দেশে থাকার জন্য আপনার ডিপ্লোমার অংশ হিসেবে একটি গ্রিন কার্ড পাওয়া উচিত।
ট্রাম্প বলেছেন, এরমধ্যে যারা যুক্তরাষ্ট্রের একটি কলেজ থেকে স্নাতক হয়েছেন তারা এবং যারা জুনিয়র কলেজ বা ডক্টরাল স্নাতক হিসাবে পরিচিত দুই বছরের প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন তারাও অন্তর্ভুক্ত থাকবেন। আমি এমন গল্পগুলো জানি যেখানে অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন, এখানে থাকতে চান কিন্তু পারেন না।
সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের সাথে বিবাহিত অভিবাসীদের জন্য নাগরিকত্বের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই নিজের কড়া অবস্থানের ভারসাম্য ফিরিয়ে আনতে এই মন্তব্য করেছেন ট্রাম্প।







