আন্তর্জাতিক

কুর্দিরা জড়িত হোক চান না ট্রাম্প

কুর্দিরা জড়িত হোক চান না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কুর্দিরা সরাসরি যুদ্ধে জড়িত হোক সেটি তিনি চান না। তিনি বলেছেন, “আমরা চাই না যুদ্ধটা যতটা জটিল, তার চেয়ে আরও জটিল হয়ে উঠুক”।

“আমি চাই না কুর্দিরা আহত বা নিহত হোক। আমাদের তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে নামতে প্রস্তুত, কিন্তু আমি তাদের বলেছি- আমি চাই না তারা এতে জড়াক,” এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে রয়টার্স জানিয়েছিল যে, বৃহস্পতিবার ট্রাম্প তাদের বলেছিলেন যে, ইরানি কুর্দি যোদ্ধারা যদি অভিযান চালায়, তবে তিনি ‘পুরোপুরি সমর্থন করবেন’।

এরও আগে হোয়াইট হাউস একটি প্রতিবেদনের কথা অস্বীকার করেছিল, যেখানে বলা হয়েছিল ট্রাম্প কুর্দিদের অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

অতীতে যুক্তরাষ্ট্রের বাহিনী অনেক কুর্দি যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল ইরাকে ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য।

বিবিসি সংবাদদাতা উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলেছেন। তারা সীমান্ত পার হয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

তবে তাদের যোদ্ধারা ইতোমধ্যেই সীমান্ত পার হয়েছে- এমন দাবি তারা অস্বীকার করেছে।

কুর্দিস্তান ফ্রিডম পার্টি বা পিএকের প্রতিনিধি হানা ইয়াজদানপানা বলেছেন, কুর্দি যোদ্ধাদের সুরক্ষার জন্য তিনি বারবার যুক্তরাষ্ট্রের কাছে নো-ফ্লাই জোন ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

বিষয়:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…