আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র বর্জনে ৩ দেশকে রাজি করানোর দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে কথা বলছেন, পটভূমিতে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে কথা বলছেন, পটভূমিতে সবুজ গাছের পাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরমাণু অস্ত্র বর্জন করতে তিনটি দেশকে রাজি করিয়েছিলেন বলে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ৯ অক্টোবর একটি পডকাস্ট সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পরমাণু অস্ত্র বর্জন করতে নাকি সহমত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়া। এমনকি, এই মর্মে এই তিনটি দেশ চুক্তি সম্পাদন করতেও তৈরি হয়েছিল। সেই প্রচেষ্টা নাকি অনেকটাই এগিয়েছিল।

ট্রাম্প বলেন, আমরা সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্র পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ তা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত। পরমাণু অস্ত্র ত্যাগ করার ক্ষেত্রে আমরা চুক্তি সম্পাদনের বিষয়টি অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলাম। সেটা হয়ে গেলে সব দেশের জন্যই ভালো হত।

ট্রাম্পের মতে, এই মুহূর্তে জলবায়ুর পরিবর্তন মোটেও মানব সভ্যতার সবথেকে বড় ভয়ের কারণ নয়। বরং, মানুষের অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবথেকে বড় ভয়ের কারণ হল, পরমাণু অস্ত্রের সম্ভার ও তা ব্যবহারের আশঙ্কা।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…