চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনীতিবিদ চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
১০ সেপ্টেম্বর, ২০২৫ মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের ওরেমে উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের একটি বক্তৃতা অনুষ্ঠানে গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে মার্কিন ডানপন্থী কর্মী এবং ভাষ্যকার চার্লি কার্ক জনতার উদ্দেশ্যে টুপি ছুঁড়ে মারছেন। ছবি: রয়টার্স

১০ সেপ্টেম্বর, ২০২৫ মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের ওরেমে উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের একটি বক্তৃতা অনুষ্ঠানে গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে মার্কিন ডানপন্থী কর্মী এবং ভাষ্যকার চার্লি কার্ক জনতার উদ্দেশ্যে টুপি ছুঁড়ে মারছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিবিদ ও ট্রাম্পের ঘনিষ্ঠ বিশ্লেষক চার্লি কার্ককে (৩১) বুধবার ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় গুলি করে হত্যা করে হয়েছে। উটাহর গভর্নর স্পেন্সার কক্স ঘটনাটিকে সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে উটাহ ভ্যালি ইউনিভার্সিটির একটি উন্মুক্ত জনসভায় বক্তৃতা করছিলেন কার্ক। সেই সময় দূর থেকে তিনি গুলিবিদ্ধ হন এবং মঞ্চ থেকে পড়ে যান। ঘটনার পর মুহূর্তেই উপস্থিত মানুষজন আতঙ্কে ছুটে পালানো শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর তার গলা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারী ব্যক্তি দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি করেছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় সেখানে প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

ঘটনার ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এখনও পলাতক তবে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ওই অনুষ্ঠানে কার্কের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয় পুলিশের ছয়জন সদস্য দায়িত্বে ছিলেন।

Reneta

ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিস থেকে একটি ভিডিও বার্তায় বলেন, আমার প্রশাসন এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করবে। সেটি কোনো ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, র‍্যাডিক্যাল বামপন্থীরা চার্লির মতো চমৎকার মানুষদের নাৎসি এবং খুনি হিসেবে উপস্থাপন করেছে। এই ধরনের রাজনৈতিক বিদ্বেষই আজকের সন্ত্রাসবাদের জন্য দায়ী।

ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সব সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে আগামী রোববার পর্যন্ত।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের চেষ্টা করা হলেও তা রাজনৈতিক উত্তেজনায় বিশৃঙ্খল হয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাচার্লি কার্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT