চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মী ছাঁটাই শুরু ট্রাম্প প্রশাসনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিচারক বা সরকারি কর্মকর্তা একটি আদালত বা অফিসে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রধান রাসেল ভট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান সরকার বন্ধের (শাট-ডাউন) মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজারো ফেডারেল কর্মী ছাঁটাই শুরু করেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভট শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “ দ্যা আরআইএফস হেভ বিগান” অর্থাৎ কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে।

Banglabid

প্রাথমিকভাবে সাতটি সরকারি সংস্থায় প্রায় ৪ হাজার ৬০০ জন কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছাঁটাই হচ্ছে ট্রেজারি ও স্বাস্থ্য বিভাগে।

সরকারি আইনে অন্তত ৩০ দিন আগে কর্মী ছাঁটাইয়ের নোটিশ দিতে হয়। ভটের ঘোষণার পর ট্রেজারি, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও নিরাপত্তা বিভাগে নোটিশ পাঠানো শুরু হয়।

দুটি শ্রমিক ইউনিয়ন এএফজিই ও এএফএল-সিআইও এর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তারা অভিযোগ করেছে, শাটডাউনের অজুহাতে হাজারো কর্মীকে বেআইনিভাবে বরখাস্ত করা হচ্ছে।

Reneta

প্রশাসন দাবি করছে, সরকারি খরচ কমাতে ও অকার্যকর দপ্তরগুলো পুনর্গঠনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে শাটডাউনের ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প ও তার প্রশাসন ‘ইচ্ছাকৃত বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে, আর রিপাবলিকানরা এর দায় দিচ্ছে ডেমোক্র্যাটদের ওপর, যারা এখনো অর্থায়ন বিলের বিষয়ে সমঝোতায় আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রসরকারি কর্মী ছাঁটাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT