জনপদ

দোকানে ট্রাক ঢুকে নিহত ১, আহত ২

ট্রাকের ধাক্কায় নিহত ও আহত ব্যক্তিরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাবনায় দোকানে ট্রাক ঢুকে সিরাজুল ইসলাম (৪০) নামের এক চা দোকানদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পাবনা-রাজশাহী মহাসড়কে সিঙ্গা বাইপাস এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নসিমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও গাছপাড়াগামী দু’টি ট্রাক বিকেল সাড়ে ৩টার দিকে সিঙ্গা বাইপাস কমিউনিটি হাসপাতাল গেইটের সামনে পৌঁছালে ট্রাক দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনাকবলিত একটি ট্রাক সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানে থাকা সিরাজুল ইসলাম নিহত এবং দু’জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বিষয়:দুর্ঘটনায় নিহত নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…