চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলের শিকার হয়ে মুখ খুললেন রাশমিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ভারতীয় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে বর্তমানে আলোচনা ছাড়িয়ে সেটি যেন নিন্দুকদের লাগাতার ব্যঙ্গ, বিদ্রূপ ও কটাক্ষে পরিণত হয়েছে। আর তাতেই যেন মানসিক ভাবে আহত হয়েছেন এই অভিনেত্রী। যারই প্রমাণ মিলল তার ইনস্টাগ্রাম পোস্টে।

মূলত সম্প্রতি ভারতের বক্স অফিসে ঝড় তোলা কন্নড় ছবি ‘কানতারা’ দেখেননি বলে মন্তব্য করেন রাশমিকা। তাতেই ট্রোলের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তাইতো ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের মনের অবস্থা অনুরাগীদের জানালেন রাশমিকা।

পোস্টে রাশমিকা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। পাঞ্চিং ব্যাগের মতো আঘাত করা হয়েছে তাকে। এই বিষয়গুলিতে তিনি ভীষণভাবে আহত হয়েছেন।

অভিনেত্রী আরও লেখেন, নেট দুনিয়ায় আমাকে যখন হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, যা বলিনি তা নিয়ে কটাক্ষ করা হয়। তখন আমার মন ভেঙে চুরমার হয়ে যায়। সত্যি কথা বলতে কি এগুলো চূড়ান্ত হতাশাজনক।

সমালোচনা কোনো মানুষকে নিজের ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এই ঘৃণা আর নিন্দার প্রবণতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন রাশমিকা। তবে এতকিছুর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। অনুরাগীদের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেছেন তিনি।

২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয় জগতে রাশমিকার সফর শুরু হয়। তারপর তামিল, তেলেগু ভাষাতেও অভিনয় করেছেন। তবে পুষ্পা: দ্য রাইজ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান রাশমিকা।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT