চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা, এমন ফোন পেয়ে যা করলো পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

সম্প্রতি বোমা আতঙ্কে ভুগছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয় শিল্পীরা। এর আগে রজনীকান্ত, থালাপাতি বিজয়, অজিত কুমারসহ ধানুশের বাড়িতে বোমা রাখার খবর ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে তেমন কিছু আর ঘটেনি।

তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ভারতীয় সংবাদমাধ্যম বলছে,‘থাগ লাইফ’ খ্যাত অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসায় বোমা রাখা হয়েছে, এমন দাবি করে সিটি কন্ট্রোল রুমে একটি ই-মেইল পাঠানো হয়। এ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

টেনামপেট থানা পুলিশ বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) নিয়ে অভিনেত্রীর বাসায় তল্লাশি চালায়। পাশাপাশি স্নিফার ডগও ব্যবহার করা হয়। পুরো বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, কোথাও কোনো বোমা বা বিপজ্জনক কিছু নেই, পুরো ঘটনাই ভুয়া।

Banglabid

স্বল্প সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। ফলে চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। কে এই ই-মেইল পাঠিয়েছে তা শনাক্ত করতে তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করছে, পাশাপাশি সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কাজ করছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এবারই প্রথম নয়, ২০২৫ সালের ২ অক্টোবর রাতে একই হুমকি পেয়েছিলেন তৃষা। সেই সময়ও সন্দেহজনক বা বিস্ফোরক কিছু পায়নি পুলিশ। এই ভুয়া হুমকির কারণে পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রিয় অভিনেত্রীতৃষা কৃষ্ণানবোমা হামলাভারতের দক্ষিণী সিনেমার তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT