বাংলাদেশ

চ্যানেল আইয়ের জন্মদিনের কুইজে তৃণার জয়, পেলেন গাড়ি

চ্যানেল আইয়ের জন্মদিনের কুইজে তৃণার জয়, পেলেন গাড়ি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তৃণা রায়ের হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে চ্যানেল আই।

শনিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিজয়ীর কাছে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এম এন্টারপ্রাইজের এমডি মোহসিন খান, মাহতাব আল রাফি এবং অভিনেতা আফজাল হোসেন।

গাড়ির চাবি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী তৃণা রায়।

চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় দুই লাখ প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে ছয়টি প্রশ্নের সঠিক উত্তর দেন দুই হাজার প্রতিযোগী। পরে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে তৃণা রায়ের নাম নির্বাচন করা হয়।

১ অক্টোবর লটারির মাধ্যমে তৃণা রায়কে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হলো।

বিষয়:কুইজ প্রতিযোগিতা চ্যানেল আই চ্যানেল আইয়ের জন্মদিন বিজয়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…