চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্র‍াইব্যুনাল বললেন ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার চলমান মামলায় জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-১ বলেছেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে।’

আজ ১২ আগস্ট মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আইনজীবী নাজনীন নাহার বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান। উনি অসুস্থ তাই ওনার পক্ষে আমি এই আবেদনের বিষয়টি তুলে ধরছি।

এসময় ট্রাইব্যুনাল-১ বলেন, ‘উনি (জেড আই খান পান্না) এই নির্দিষ্ট মামলায়ই আসতে চাচ্ছেন কেন? আর ওই মামলায় তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এখন আছেই। আমরা আগে তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অনেক খুঁজেছিলাম। তখন তো উনি আসেননি। আর কোন মামলায় আমরা কাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী করব সেটা আমাদের এখতিয়ার।’

Banglabid

একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আইনজীবী জেড আই খান পান্না’র রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হবার আবেদন প্রসঙ্গে বলেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে। ট্রেন যাবার পরে আপনে স্টেশন মাস্টারকে বললেন, আমি ট্রেনে যেতে চাই। এটা কি হয়?’

এরপর ট্র‍্যাইব্যুনাল-১ আইনজীবী নাজনীন নাহারকে বলেন, ‘রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাইলে ওনার সিভি ওনি দিতে পারেন। অন্য কোন মামলার ক্ষেত্রে আমরা ওনার বিষয়টি দেখব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্র‍্যাইব্যুনালশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT