চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সী ট্রাক চলাচল শুরু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সী ট্রাক চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশখালীর সাধারণ যাত্রীদের দাবির প্রেক্ষিতে অবশেষে কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সী ট্রাক সার্ভিস। তবে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বলে জানা গেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যাত্রী নিয়ে পরীক্ষামূলকভাবে মহেশখালী ঘাটে ভিড়েছে সি-ট্রাক। দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রায় ৯ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে মহেশখালীতে যাতায়াতের জন্য ফেরি বা সি-ট্রাক সার্ভিস চালুর দাবি ছিল বহুদিনের। গত বছরের ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে নতুন করে গুরুত্ব পায় বিষয়টি।

Banglabid

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক মহেশখালী জেটি ঘাটে পৌঁছেছে। এর অংশ হিসেবে ঘাটে পল্টুনও স্থাপন করা হয়েছে। মহেশখালীবাসীর উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘবে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

কক্সবাজার মহেশখালী নৌ পথে গণপরিবহন চালুর দাবিতে সোচ্চার থাকা মহেশখালীর গণমাধ্যম কর্মী এস এম রুবেল বলেন, এটি মহেশখালীর সাধারণ যাত্রীদের বিজয় হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বঞ্চিত মহেশখালী দ্বীপের মানুষের জন্য এটি একটি বড় উপহার। আর কোন সিন্ডিকেট যেন সাধারণ মানুষকে কষ্ট দিতে না পারে সেজন্য মহেশখালীর প্রতিটি সচেতন নাগরিককে সজাগ থাকতে হবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

Reneta

এই সি-ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলার যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলল বলে মনে করছেন স্থানীয়রা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, আজ থেকে মহেশখালী কক্সবাজার নো রোডে পরীক্ষামূলক সিট্রাক চালু হয়েছে। তবে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এটি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপরীক্ষামূলকমহেশখালীসি-ট্রাক চলাচল
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT