চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে ৪ দিন পর নৌযান চলাচল আবার শুরু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৫২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু হওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিন বন্ধ থাকার পরে সোমবার (২৮ জুলাই) থেকে টেকনাফ-সেন্টমার্টিনের নৌ-রুটে সার্ভিস ট্রলার চলাচল শুরু হয়েছে। দুটি ট্রলারে করে যাত্রীদের পাশাপাশি খাদ্য পণ্য সামগ্রী সেন্টমাটিন দ্বীপে যাচ্ছে।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের ৭৭জন বাসিন্দাদের নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে দুটি সার্ভিস ট্রলার রওনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ।

সভাপতি রশিদ আহমেদ বলেন, নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরনের নৌযান চলাচল টানা চারদিন (বৃহস্পতিবার-রোববার) পযর্ন্ত বন্ধ ছিল।

এরমধ্যে রোববার সকালে সর্তক সংকেত প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সাগর উত্তাল থাকায় রোববার সারাদিন কোনো ট্রলার চলাচল করেনি। ফলে সোমবার দুপুরের দিকে যাত্রী ও খাদ্যপণ্য সামগ্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্টমাটিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, সোমবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুরের দিকে যাত্রীবাহী এসবি রাফিয়া ও এসবি আশিক নামে দুটি ট্রলারে করে ৭৭জন শিশু, নারী ও পুরুষ যাত্রী এবং একটি সার্ভিস ট্রলারে খাদ্য পণ্য তরি-তরকারি বোঝাই দুটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নবী হোসেন বলেন, প্রায় ১০দিন আগে টেকনাফে চিকিৎসা করতে এসে আটকে পড়েছিলাম। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। পরিবার-পরিজন ছিল সেন্টমার্টিন আর আমি ছিলাম টেকনাফে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে আমিসহ দ্বীপের প্রায় শতাধিকের মতো শিশু, নারী ও পুরুষরা ট্রলারের সেন্টমার্টিন যাচ্ছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল চারদিন বন্ধ থাকায় টেকনাফ থেকে কোনো খাদ্যপণ্য না আসায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দেয়। প্রতিবছর র্বষা এলে দ্বীপের বাসিন্দাদের কষ্ট বাড়ে।

সকাল ১০টার দিকে সেন্টমাটিন জেটিঘাট এলাকা দিয়ে এসবি ফারুক ও এসবি সাদিয়া নামে দুটি ট্রলারে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এখানকার মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালু করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সবধরনের নৌযান চলাচল চারদিন ধরে বন্ধ রাখা হয়েছিল। রোববার আবহাওযা অধিদপ্তর সতর্সংকেত প্রত্যাহার করেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় এ রুটে আবার নৌযান চালু করা হয়েছে।’

ট্যাগ: ৪ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল স্বাভাবিককক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনটেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোররাতে তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ বাল্যবন্ধুর

পরবর্তী

মেঘনায় বালু মহাল নিয়ে সংঘর্ষে জলদস্যু স্যুটার মান্নান নিহত

পরবর্তী
মুন্সীগঞ্জ জেলার মানচিত্র, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় বালু মহাল নিয়ে সংঘর্ষে জলদস্যু স্যুটার মান্নান নিহত

বন্ধুত্বের সম্পর্কের গুরুত্ব বোঝানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেকোনো সম্পর্ক স্বার্থের কারণে ছুটে যেতে পারে কিন্তু টিকে থাকে শুধু বন্ধুত্ব’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT