চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ সুবিধা বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়া সুবিধা নিতে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরের ভেতরে গণপরিবহনে শিক্ষার্থীরা সপ্তাহে ৭ দিনই হাফ ভাড়া দিয়ে ভ্রমণের সুযোগ পাবেন। আগে সপ্তাহে ৫দিন (শুক্র-শনি বাদে) এ সুবিধা থাকলেও এখন থেকে সপ্তাহের ৭দিনই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা বলবৎ থাকবে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ তথ্য জানান ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন: ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম পরিহিত অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন।

তিনি আরও জানান: পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে।

সেমিনারে নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন: ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়।

এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধেক ভাড়াঢাকা পরিবহন মালিক সমিতিনিরাপদ সড়ক আন্দলোনপরিবহনশিক্ষার্থীদের হাফ পাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT