বাংলাদেশ

বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবানের পাহাড়ি পথের সুন্দর দৃশ্য, সবুজ প্রকৃতি ও পাহাড়ের চূড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের পাহাড়ে নির্মিত সরু পথের দৃশ্য, সবুজ গাছপালা ও পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার জন্য রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। 

এজন্য জেলা প্রশাসনে পক্ষ থেকে আগামীকসাল মঙ্গলবার থেকে বান্দরবানের এ দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে: পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী। ফলে অনির্দিষ্টকালের জন্য রুমা ও রোয়াংছ‌ড়িতে পর্যটক‌দের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়:ভ্রমণ নিষেধাজ্ঞা রুমা রোয়াংছড়ি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…