চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্সজেন্ডার মডেলে মজে সংবাদ শিরোনামে এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা এমবাপে ও তার প্রেমিকা সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের পারফর্ম ছাপিয়ে বিতর্কিত বেশকিছু কাণ্ডে সংবাদের শিরোনাম হয়ে চলছেন কাইলিয়ান এমবাপে। ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে দন্দ্ব যখন তুঙ্গে তখন মাঠে ও মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণেও সমালোচিত হয়েছিলেন। এবার ভিন্ন ইস্যুতে শিরোনাম হলেন পিএসজির এই তারকা স্ট্রাইকার।

ফ্রান্সের সুপরিচিত অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব এমা সামিটের সঙ্গে ব্রেকআপের পর নতুন প্রেমে মজেছেন ২৩ বর্ষী এই সুপারস্টার। এমবাপের নতুন প্রেমিক ইনেস রাউ একজন ট্রান্সজেন্ডার। ইতালিয়ান মিডিয়ার খবর, ফ্রেঞ্চ মডেলের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন এমবাপে।

কোরিয়ারে ডেলো স্পোর্টস জানিয়েছে, কান ফিল্ম ফেস্টিভ্যালে তারা দুজন এক সঙ্গে এসেছিলেন। পরে রাউকে একটি বিলাসবহুল ইয়েটে ঘুরতে নিয়ে যাওয়ার ছবিও পত্রিকাটি প্রকাশ করেছে। প্রেমিকা রাউকে কোলে তুলে হাসি মুখে পোচ দেওয়া ছবিটিই এখন ফুটবল বিশ্বে আলোচনার খোরাক।

ফ্রেঞ্চতারকার নতুন প্রেমিকা রাও প্রথম কোনো ট্রান্সজেন্ডার মডেল হিসেবে লাইফস্টাইল ও বিনোদনের বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের কভার ছবিতে এসেছিলেন। ২০১৭ সালের আগেও তিনি একবার পত্রিকাটির হয়ে ছবি তুলেছিলেন। সেবার ন্যুড ছবিতে মডেল হওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন রাউ।

হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখা রাউয়ের নতুন রূপে আসা শুরু হয় যখন তিনি ১৭ বছর বয়স। বর্তমানে তার বয়স ২৪ ছাড়িয়েছে, এখন তিনি নিজেকে তৃতীয় লিঙ্গের বলতে কুণ্ঠা বোধ করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাউ বলেছিলেন, ‘আমি ট্রান্সজেন্ডার না বলে অনেকদিন বেঁচে ছিলাম। অনেক প্রেম করেছি, সেগুলো ভুলে যেতেও বসেছি। কোনো বয়ফ্রেন্ড খুঁজে পাব না ভেবে ভয়ও পেয়েছিলাম, মনে করেছিলাম বিষয়টি অদ্ভুদ। তখন এমন ছিলাম—তুমি জানো আসলে তোমার কেমন হওয়া উচিত।’

মাঠের বাইরে বেশ কিছুদিন যাবৎ নানা বিতর্কে থাকা এমবাপে নতুন এই গুঞ্জন নিয়ে এখনও কথা বলেননি। ইতালিয়ান মিডিয়ায় আসা ছবির ব্যাপারে তার প্রেমিকা রাউও কিছু বলেননি। তবে রাউকে কোলে হাসি মুখে থাকা এমবাপেকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছে ফুটবল বিশ্ব।

ট্যাগ: ইতালিএমবাপেট্রান্সজেন্ডারনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে যুবরাজ শামীমের মস্কো জয়

পরবর্তী

বাংলাদেশ গ্রাম বাংলা থিয়েটারের ৪০ বছর

পরবর্তী
বাংলাদেশ গ্রাম বাংলা থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ গ্রাম বাংলা থিয়েটারের ৪০ বছর

নিরাপত্তা বাহিনীসহ বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জে রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত: টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT