বাংলাদেশ

মিয়ানমারের ১০০ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর

টেকনাফে বিজিপি সদস্যদের স্থানান্তর প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিপি সদস্যদের টেকনাফে স্থানান্তর প্রক্রিয়া চলাকালে ছবি, অনেক মানুষ ও ব্যাগের সমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশে আসা বিভিন্ন বাহিনীর সদস্যদের বান্দরবান ও কক্সবাজার থেকে সরিয়ে টেকনাফে স্থানান্তর করা হয়েছে। দেশটির সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তের উত্তেজনা কমছেই না।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি তাদের টেকনাফে নেওয়া হয়।

মিয়ানমারের অভ্যান্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজারে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ অন্য ১০০ জনকে তম্রু থেকে স্থানান্তর করা হয়েছে টেকনাফে। বিজিবির কড়া পাহারায় বেলা সোয়া ৪টার দিকে ঘুমধুম এলাকা হয়ে তাদের টেকনাফ নেওয়া হয়।

এদিকে নাইখ্যানছড়ির ঘুমধুম এলাকাসহ আশপাশের এলাকা এখনো থমথমে। নিরাপদ আশ্রয়ে যারা চলে গিয়েছিলেন তাদের কেউ কেউ এলাকায় ফিরে এলেও বড় একটি অংশ এখনও আসেননি।

ঘুমধুম এলাকার জলপাইতলির একটি বাড়িতে মিয়ানমার থেকে আসা মর্টারসেলের আঘাতে নিহত হন হোসনে আরাসহ একজন রোহিঙ্গা নাগরিক। বুধবার নিহত হোসনে আরার ছেলে জানতে পারেন তার দুটি শিশুর শরীরে রয়েছে মর্টারসেলের স্প্লিন্টার। সকালে চিকিৎসা দেয়া হয়েছে একজনকে।

বিষয়:কক্সবাজার টেকনাফ বিজিবি-বিজিপি মায়ানমার সীমান্ত উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…