চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের টিকিট কেনা যাচ্ছে ‘নগদ’-এ, ৫০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২২
অর্থনীতি
A A

ট্রেনের যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল সাইট কিংবা নতুন মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ থেকে টিকিট কাটার সময় এখন থেকে ‘নগদ’-এ পেমেন্ট করতে পারছেন। ঈদের সময় সাধারণ যাত্রীদের বাড়ি যাতায়াতের ভোগান্তি দূর করতে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক চালু করেছে ‘নগদ’।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে দেশের সাধারণ যাত্রীরা যেকোনো সময় ট্রেনের টিকিট কিনতে পারবেন, যা তাদের জীবনকে করবে ঝামেলাহীন।

যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল অনলাইন ই-টিকেটিং ওয়েবসাইট [eticket.railway.gov.bd] কিংবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে ‘নগদ’-এর গেটওয়ে ব্যবহার করে ট্রেনের টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকিট কিনে ‘নগদ’ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করলে যাত্রীরা পাবেন ১০ শতাংশ বা সর্বমোট ৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

তাৎক্ষণিক ক্যাশব্যাকের এই অফারটি চলবে আগামী ১৪ জুলাই ২০২২ পর্যন্ত। যেখানে ট্রেনের যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকিট কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

ক্যাশব্যাক অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে যাত্রীরা এই অফারটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া এই অফারটি নিশ্চিত করতে যাত্রীদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।

‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট সুবিধার ফলে ট্রেনের টিকিটের জন্য এখন আর ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হবে না। ফলে এই প্রক্রিয়ায় বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কেনার জন্য যাত্রীরা বাঁচাতে পারবেন তাদের মূল্যবান সময় ও অর্থ। পাশাপাশি বর্তমানে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতায় যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি থেকেও মিলবে মুক্তি।

Reneta

ট্রেনের টিকিটের পেমেন্ট সুবিধা চালু নিয়ে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’- এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘মানুষের জীবন ঝামেলাহীন করতে ট্রেনের টিকিট কেনার সেবা নিয়ে এসেছে ‘নগদ’। এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে কেনা যাবে ট্রেনের টিকিট। ঈদে ঘরমুখো মানুষের জন্য ‘নগদ’-এর এই অফার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে অনেকটা স্বস্তি দেবে। এভাবে ‘নগদ’ হয়ে উঠছে সবার ওয়ালেট, জাতীয় ওয়ালেট।’

ট্রেনের টিকিট ক্রয় ও তাৎক্ষণিক ক্যাশব্যাকের এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে যাত্রীরা ভিজিট করতে পারেন https://nagad.com.bd/campaign?offer=utshober-khushi-nagade beshi-ticketing&utm_source=Facebook&utm_medium=Post&utm_campaign=UK
NB-Railway&utm_content=UKNB-BR-19062022 এই লিংকে। অথবা কল করতে পারেন ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাশব্যাকনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT