আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন ছিনতাই: সকল জিম্মি মুক্ত, ২৮ সৈন্য নিহত

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় জিম্মি মুক্ত, সৈন্য ও যাত্রীরা নিরাপদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় জিম্মি মুক্ত, সৈন্য ও যাত্রীরা নিরাপদ, পরিস্থিতি নিয়ন্ত্রণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি সকল যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তবে এই অভিযানে ২৮ জন সৈন্য নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, এক সেনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সেনা কর্মকর্তা জানান, অভিযানের সময় ৩৪৬ জন জিম্মি মুক্ত করা হয়েছে এবং ৩০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ট্রেনে থাকা ২৭ জন অবসরপ্রাপ্ত সৈন্য জঙ্গিদের হাতে নিহত হয়েছেন এবং অভিযানের সময় আরও একজন সৈন্য প্রাণ হারান।

মঙ্গলবার বিকেলে বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত সীমান্ত জেলায় একটি বিদ্রোহী গোষ্ঠী ট্রেনটি দখল করে নেয়। ওই সময় ট্রেনে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। হামলার দায়িত্ব স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা ট্র্যাকে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় পাহাড়ের লুকিয়ে থাকা স্থান থেকে কয়েক ডজন বন্দুকধারী বেরিয়ে এসে ট্রেনের বগিগুলোতে হামলা চালায়।

বিএলএ সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান প্রদেশের বাইরের নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীগুলির বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, এই অঞ্চলের সম্পদ থেকে স্থানীয়রা উপযুক্তভাবে লাভবান হচ্ছে না।

বিষয়:পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…