রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। তারা ঝুঁকিমুক্ত হলেও দীর্ঘসময় মেন্টাল ট্রমা থেকে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
শনিবার ৬ জানুয়ারি সকাল ৯টায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউট এর প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখানে ৮ জন রোগী ভর্তি আছেন। তাদের সবারই বার্নের পরিমাণ কম, তবে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সবাই ঝুঁকিমুক্ত নয়। তারা সবাই শারিরীকভাবে সুস্থ্য হলে মেন্টাল ট্রমা থেকে যাবে লম্বা সময়।
জানা যায়, তাদের মধ্যে একজন নারী, দু’জন শিশু ও বাকি চারজন পুরুষ। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।







