চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেল ও ফেরিতে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ১১, জুন ২০২২
সম্পাদকীয়
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে বহু হতাহতের ঘটনায় শোকাহত পুরোদেশ। এর রেশ কাটতে না কাটতেই একইদিনে পৃথক স্থানে রেল ও ফেরিতে আগুনের ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে প্রকাশ, শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন লাগে। একইদিনে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় পদ্মা নদীতে রোকেয়া নামে একটি ফেরিতে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে লাগা আগুন থেকে পুড়ে যায় তিনটি বগি। এ আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আর ফেরিতে শর্ট সার্কিট নয়তো মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আগুনের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে নাশকতার শঙ্কা জানিয়ে মন্তব্য করছেন। এছাড়া অনেকে দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়গুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখার অনুরোধ করছেন। আমাদের আশাবাদ, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্ব স্ব কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে কাজ করবেন।

দেশে বিভিন্ন সময়ে আগুন লাগার ঘটনা বা দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকাজে নিযুক্ত নানা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা উঠে আসে। নয়তো ভবিষ্যতে ওইসব প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতামত দেন দায়িত্বশীল কর্তৃপক্ষ। কিন্তু আফসোসের বিষয়, ধীরে ধীরে সেসব কথা ও আশ্বাস বেশিরভাগ সময়ে বাস্তবতায় রূপ নেয় না। আবার কোনো পদক্ষেপ নেয়া হলেও তা যথাযথ হয় না। এইদিকে যথাযত নজর দেয়া খুবই জরুরি বলে আমরা মনে করি। তাহলে হয়তো ভবিষ্যতে সীতাকুণ্ডসহ নানা দুর্ঘটনার মতো প্রাণ ও সম্পদহানি কমে আসবে উল্লেখযোগ্য হারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারাবত এক্সপ্রেসে আগুনসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT