চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েছে, তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ৭ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পরে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠেছে। ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন হলেন শামসুল আলম (৬৫), ফরিদ (৩৬), রতন (৪৫), আব্দুল কাদের (৫৬)। বাকি ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময় আশেপাশের কয়েকটি কারখানা ও বাড়িঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা গেছে।

Reneta

গত বছরের ৪ জুন রাতে ওই একই এলাকার বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT