বাংলাদেশ

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, কয়েকজন হতাহত

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ফলে ব্যাপক ধ্বংসস্তূপ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ৫ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্ফোরণে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠেছে। ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময় আশেপাশের কয়েকটি কারখানা ও বাড়িঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা গেছে।

গত বছরের ৪ জুন রাতে ওই একই এলাকার বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছিলেন।

বিষয়:সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…