কুমিল্লা

ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ানো বিষয়ে যা বললেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে রেলমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভাড়া বিষয়ে আরও আলোচনা হচ্ছে, আমরা আমাদের যাত্রীদের সুবিধা হয় এমন সিদ্ধান্তই নেব।

শনিবার (২৩ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, কুমিল্লায় বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারো কোন গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার সবসময় সাধারণ মানুষের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে চায়।

গত ১৭ মার্চ দুপুর ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস দুপুর পৌনে ২টায় নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। দীর্ঘ ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পরদিন ভোর ৫টায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়। ৪ দিন পর সম্পূর্ন উদ্ধার কাজ শেষ করে রেলওয় কর্তৃপক্ষ।

 

বিষয়:ঈদ কুমিল্লা ট্রেনের ভাড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…