চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো ‘মাসুদ রানা’র ট্রেলার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
বিনোদন
A A
নতুন মাসুদ রানা ট্রেলার দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। বইয়ের পাতা থেকে এবার মাসুদ রানা আসছেন রূপালী পর্দায়! সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে ঢালিউড-হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’।

বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারও উন্মোচিত হল। মঙ্গলবার রাত ৮টায় প্রকাশিত ট্রেলারটির ব্যাপ্তী আড়াই মিনিট! যা দেখে প্রশংসায় মেতেছেন বাঙালি সিনেপ্রেমী দর্শক! ট্রেলার প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশী আলোচনায় মাসুদ রানার চরিত্রটি ফুটিয়ে তোলা এবিএম সুমন!

সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের আল ব্রাভো ফিল্মস।

Banglabid

ট্রেলার দেখে ফজলে রাব্বী নামে একজন লিখেছেন,‘মনে হচ্ছে অসাধারণ একটা সিনেমার রেকর্ড গড়বে বাংলাদেশ!’ নয়ন নামের একজন লিখেছেন,‘ট্রেলার ভালোই লেগেছে। যদি ঠিকঠাক কোরিওগ্রাফি করা হয় তাহলে এটা হবে বাংলাদেশের সর্বকালের সেরা একশন মুভি। মাসুদ রানার বই যেভাবে মানুষকে আকর্ষণ করে ঠিক সেভাবেই মুভি দিয়ে আকর্ষণ করতে পারে।’

অন্য আরেকজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ। বাংলা সিনেমার ইতিহাসে এই লেভেলের সিনেমার ট্রেলার এটাই প্রথম।’ নিজাম নামে একজন লিখেছেন, ‘বাংলা চলচিত্রের সোনালী অধ্যায়ের পুনরুত্থান শুরু হয়ে গেছে। এগিয়ে যাক বাংলাদেশের চলচিত্র।’ অন্য আরেকজন লিখেছেন,‘এই প্রথম কোনো বাংলাছবি মনে ধরেছে, অসাধারণ। নিসন্দেহে এটা বাংলাদেশের সেরা ছবি হবে এটা। লাইফে কোনোদিন হলে যাইনি কিন্তু এই মুভি দেখতে হলে যাবো।’ অন্য আরেক সিনেপ্রেমী বলেন, ‘সবাই শুধু মুভির কথা বলতেছে। ঐদিকে এবিএম সুমনের অভিনয়, লুক, কস্টিউম পুরাই ঝাক্কাস।’

ট্রেলার উন্মোচনের আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ যৌথ প্রযোজনার এই সিনেমাকে ‘ঐতিহাসিক যাত্রা’ বলছে। তারা জানিয়েছে, ‘ফাইনালি আমরা আমাদের স্বপ্ন পুরণের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের স্বপ্নের পুরুষ, আমাদের স্বপ্নের নায়ক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানাকে বিশ্বময় হাজির করার পাশাপাশি, হলিউড ও বাংলাদেশের প্রথম জয়েন্ট ভেঞ্চার চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিতে যাচ্ছি। শুরু হতে যাচ্ছে হলিউড ও বাংলাদেশী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নতুন দুয়ার ও এক ঐতিহাসিক যাত্রা।

Reneta

এরআগে বিনোদন-ভিত্তিক মার্কিন সংবাদপত্রিকা ‘ডেডলাইন হলিউড’ এর অনলাইন সংস্করণ ‘ডেডলাইন ডটকম’ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামি ২৫ আগস্ট বাংলাদেশ সহ কানাডা ও আমেরিকায় একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯: ডু অর ডাই’। প্রতিবেদনে বলা হয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি।

হলিউড ধাঁচে বানানো ‘এমআর-৯’ নিয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট সকলেই। শুধু নির্মাণের ক্ষেত্রে নয়, ছবিটির শুটিং সময় থেকে এখন পর্যন্ত কিছুই সামনে আনেননি সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় চরিত্রে এবিএম সুমন ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু,মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত যৌথ প্রযোজনার এই ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। ছবির নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনজাজট্রেলারঢালিউডমাসুদ রানালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT