চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ এর ট্রেলার সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বড় আয়োজনের সিনেমা ‘দামাল’-এর ট্রেলার প্রকাশ পেল মঙ্গলবার। ২ মিনিটের ট্রেলারটি দেখে নেটিজনরা বলছেন, ‘দুর্দান্ত’! নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে শেয়ার করছেন আপন মেনে! 

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত্র চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। ‘পরাণ’-খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’।

‘দামাল’ এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর পরই আলোচনার শীর্ষে এই সিনেমা! দর্শকদের আগ্রহও বেড়েছে দ্বিগুণ! অনলাইনে শুরু হয়েছে চর্চা! নেটিজেনরা বলছেন, নিজের দেশের মুক্তিযুদ্ধকালীন ফুটবল টিম নিয়ে তৈরি হওয়া সিনেমাটি ভাবতেই অসাধারণ ভালো লাগছে। ট্রেলার দুর্দান্ত হয়েছে। সিনেমাটিও আগ্রহ বাড়িয়েছে।

আবার কেউ, এমন কনসেপ্ট নিয়ে সিনেমা বানানোর জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতেও ভুলছেন না। ফেসবুক ও ইউটিউবে মঙ্গলবার বিকেলে উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন নেটিজেনরা। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ট্রেলারটি নিয়ে প্রশংসার ফুলঝুরি! 

মূলত মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে ‘দামাল’-এ। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে ‘দামাল’-এ।

পরিচালক রাফী বলেন, এমন গৌরবময় অধ্যায় নিয়ে সিনেমা বানাতে পেরে আমি গর্বিত। যোগ করে তিনি বলেন, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা হতে যাচ্ছে ‘দামাল’।    

Reneta

তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।

গেল ঈদে ‘পরাণ’ সিনেমার মাধ্যমে দর্শকের ‘পরাণ’ জয় করেছেন মিম। দামাল-এও তিনি থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বললেন, একটি সিনেমায় যে শ্রম দিতে হয়, চরিত্রের ও গল্পের ভেতরে যেভাবে ডুবে থাকতে হয় দামাল-এ তাই করতে হয়েছে। এ ছবির গল্পে যে ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হচ্ছে তা নিয়ে আগে কখনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। এমন একটি গল্পে কাজের সুযোগ পাওয়াটা আমার অভিনয় জীবনে নতুন কিছু যোগ করবে।

শরিফুল রাজ বলেন, ‘দামাল’ পিরিওডিক্যাল গল্পের একটি দুর্দান্ত সিনেমা। ওটার সঙ্গে চরিত্র হিসেবে থাকতে পেরে সৌভাগ্যবান মনে করি।

শুধু মিম কিংবা শরিফুল রাজ নয়, ‘দামাল’ এর ট্রেলারে দারুণ লুক নিয়ে উপস্থিত হয়েছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমী ও ইন্তিখাব দিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইমপ্রেস টেলিফিল্মট্রেলারদামালপূজাফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমবৃষ্টিরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসাঈদ বাবুসিনেমাসিয়াম আহমেদসুমিতসৈয়দ নাজমুস সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকসই গণতন্ত্রে নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT