চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের পর ট্রেলার, প্রশংসিত নির্মাতা হৃদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করেছেন অভিনেত্রী হৃদি হক। ১৮ আগস্ট মুক্তির প্রতীক্ষায় থাকা ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমাটির দুটি গান ইতোমধ্যে দর্শকশ্রোতাদের প্রশংসায় ভাসছে! এরমধ্যেই প্রকাশিত হল সিনেমার ট্রেলার!

গানগুলোর মতোই দর্শকপ্রিয়তা পাচ্ছে ট্রেলারটিও। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির তিন মিনিটের ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায়। তারকায় ভরপুর সিনেমাটির ট্রেলার দেখে স্বাধীন মতামত দিচ্ছেন অসংখ্য মানুষ।

সাধারণ দর্শকের পাশাপাশি ‘১৯৭১ সেই সব দিন’ এর ট্রেলারটি নিজেদের ফেসবুক পাতায় শেয়ার করছেন ছোট ও বড় পর্দার তারকা ও কলাকুশলীরাও। হৃদিকে জানাচ্ছেন অভিনন্দন!

ট্রেলার দেখে ফয়সাল নামের একজন সাধারণ দর্শক লিখেছেন, ‘আহ্ কি দেখলাম,। দারুণ, দারুণ, দারুণ। এক কথায় যদি বলি অসাধারণ। ট্রেলার দেখে আমি মুগ্ধ, ইতি মধ্যে দুটো গান শুনেছি খুব ভালো লেগেছে। অবশেষে মুভির ট্রেলার দেখে মনে হচ্ছে পুরো ছবিটাও খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম।’ অদিতি দাস নামের একজন লিখেছেন,‘আবেগাপ্লুত হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। কী দারুণ ট্রেলার। শুভকামনা হৃদি হকের জন্য। বাংলা সিনেমায় সুদিন ফিরেছে।’

গত মাসের ২০ তারিখে এই ছবির গান ‘যাচ্ছো কোথায়’ প্রকাশিত হওয়ার পর দারুণ সাড়া পড়ে। কামরুজ্জামান রনি ও ইসরাত অ্যানির কণ্ঠের সেই গানটির কারণেই ‘১৯৭১ সেই সব দিন’ নিয়ে আগ্রহী হয়ে উঠেন সিনেপ্রেমী দর্শক। এরপর আরও একটি গান প্রকাশিত হয়। যথারীতি সেই গানটিও সাধারণ দর্শককে স্পর্শ করে!

সরকারি অনুদানে নির্মিত হৃদি হকের প্রথম সিনেমায় অভিনয় করেছেন তিনি নিজেও। এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন জাহান, লিটু আনাম, সজল, প্রীতি, সাজু খাদেম সহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৯৭১ সেই সব দিনজয়ন্ত চট্টোপাধ্যায়তারিন জাহানপ্রীতিফেরদৌসমামুনুর রশীদমুনমুন আহমেদলিটু আনামলিড বিনোদনশিল্পী সরকার অপুসজলসাজু খাদেমসিনেমাহৃদি হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপেক্ষা শুধু তামিমের জন্য

পরবর্তী

মাল্টা-আপেলের দোকানে টমেটোর আলাপ

পরবর্তী

মাল্টা-আপেলের দোকানে টমেটোর আলাপ

শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারে কাছে যাওয়ার পরামর্শ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT