বাংলাদেশ

গাজীপুরে সড়ক অবরোধের জেরে যান চলাচল বন্ধ

গাজীপুরে সড়ক অবরোধের কারণে পথচারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক অবরোধের কারণে পথচারীরা বসে আছেন, যানবাহন বন্ধ, পরিস্থিতি শান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউএনবি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করায় ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে চলছে।

শ্রমিকরা জানায়, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নেমেছে। কারখানা কর্তৃপক্ষ এর আগে কয়েকবার দিন-তারিখ নির্ধারণ করেও বেতন পরিশোধ না করে তাল বাহানা করছে।

তারা বলছেন, বেতন ভাতা পরিশোধ না করে গত ২৩ ডিসেম্বর হার্ডি অ্যাসোসিয়েট লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এই কারণে তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ওই কারখানার শ্রমিকদেরকে একদিন আগেই বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল।

কারখানার মালিকপক্ষের অসহযোগিতার কারণেই দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:যান চলাচল বন্ধ সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…