জনপদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়েছে, যান চলাচল ধীর।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৭ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েছে যানবাহনের চালক ও যাত্রীরা।

পুলিশ জানায়, সোমবার রাত ২ টার দিকে জোকারচর এলাকা একটি ট্রাক বিকল হয়ে যায়। অপর দিকে ভোর ৪ টার দিকে হাতিয়া এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোন হতাহত না হলেও গাড়ি সরাতে সময় লেগে যায়। এতে যানজট শুরু হয়।

এলেঙ্গা ট্রাফিক পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ জানান, যানজট নিরসনে জেলা পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

বিষয়:টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…