চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইকারীকে ট্রাফিকের ধাওয়া, ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
টাকা ফেরত দেওয়ার সময় ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্য এএসআই নুর ইসলাম।

আর এতে ধরা পড়ার ভয়ে টাকা ফেলে পালিয়ে যায় ছিনতাইকারী। কারওয়ানবাজারে ট্রাফিক পুলিশ সদস্যের তাৎক্ষণিক এমন তৎপরতায় ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা ফেরত পেয়েছেন মনিরুল হক নামে এক ব্যক্তি।

গতকাল বুধবার কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিংয়ে ভুক্তভোগী বাসে উঠার সময় পকেট থেকে টাকা নিয়ে পালাতে গেলে এ ঘটনা ঘটে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস জানান, এক হাতে সিগনাল লাইট, আর অন্য হাতে গাড়ি চলাচলের ইশারা, এটাই ট্রাফিক পুলিশের চিরচেনা রুপ। কিন্তু রাস্তায় সার্বক্ষনিক দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ নিজ কর্তব্যের বাইরে অনেক সময়ই এগিয়ে আসেন সাধারণ মানুষের সহায়তায়। তেজগাঁও ট্রাফিক জোনের এএসআই নুর ইসলামের এমন এক তৎপরতায় ভুক্তভোগী মো. মনিরুল হক ফিরে পেয়েছেন ৫০ হাজার টাকা।

তিনি জানান, গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী ব্যক্তি ১ লাখ টাকা নিয়ে স্টাফ কোয়ার্টার ডেমরা থেকে কাওরানবাজার আসেন। কাজ শেষ করে বাসে উঠার সময় পকেট থেকে ছিনতাইকারী ৫০ হাজার টাকার একটি বান্ডেল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

চিৎকার চেঁচামেচি শুরু হলে বিষয়টি সোনারগাঁও-১ ডিউটি করা এএসআই নুর ইসলামের নজরে পড়ে। নুর ইসলাম তাৎক্ষণিক ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে অনেকদূর যাওয়ার পর একপর্যায়ে ধরা পড়ার ভয়ে টাকা ফেলে পালিয়ে যায় ছিনতাইকারী। আর এতে প্রায় খোয়া যাওয়া ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী।

Reneta

টাকা ফেরত পেয়ে মনিরুল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এএসআই নূর ইসলামের প্রতি। পাশাপাশি ডিএমপি পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএসআই নূর ইসলামছিনতাইকারীট্রাফিক পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT