চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি–বিদেশি অংশগ্রহণ আলাদা করে নতুন আঙ্গিকে বাণিজ্য মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এখন থেকে দুই পর্বে আয়োজন করা হবে। দেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মূল আয়োজনের নাম রাখা হয়েছে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। আর বিদেশি প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে আয়োজন করা হবে তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ এবং ডিসেম্বরে বিদেশি প্রতিষ্ঠানের গ্লোবাল সোর্সিং এক্সপো অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বছর গ্লোবাল সোর্সিং এক্সপো হবে ১ থেকে ৩ ডিসেম্বর। আর ডিটিএফ শুরু হবে আগামী ১ জানুয়ারি। উভয় মেলাই পূর্বাচলের বাংলাদেশ–চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে দেশি–বিদেশি উভয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচয় করানো। তবে মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাস্তবে অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের পরিবর্তে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিয়েছে। ফলে প্রদর্শিত পণ্য ও সেবার মান সঠিকভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোবাল সোর্সিং এক্সপোডিআইটিএফডিটিএফঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT