চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্ত পুরো গ্রামবাসীদের খাওয়ালেন তৌসিফ-তিশারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বন্যার পানি কমতে শুরু করলেও পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফেরেনি লক্ষ্মীপুর, ফেনীর অনেক অঞ্চল। প্রতিনিয়ত নানা ধরনের সংকটের মধ্যে যেতে হচ্ছে এসব বানভাসি মানুষের। তাদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশা।

সঙ্গে ছিলেন নির্মাতা অনন্য ইমন, ইমরোজ শাওন এবং নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। তাদের সম্মিলিত উদ্যোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নের পুরো একটি গ্রামের মানুষকে খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সেখানে যান তৌসিফ-তিশা। বন্যার্তদের রান্না করে মুগরির রোস্ট এবং খিচুড়ি খাওয়ান। তৌসিফ জানান, বন্যাকালীন ত্রাণ সহায়তা পাঠিয়েছিলেন। এবার সশরীরে নিজেই গিয়েছিলেন সেখানে।

চ্যানেল আই অনলাইনকে তৌসিফ বলেন, বন্যার পানি নামার পর পরিস্থিতি খারাপ থাকে। এই সময়ে বেশি মানুষ সাহায্য করতে যান না। অসুখের প্রকোপ বাড়ে। ইচ্ছে ছিল এই সময়ে যাওয়ার। সিএমভি-তে বলেছিলাম বন্যাকালীন সবাই যাচ্ছে, আমরা একটু পরে যাই। আমাদের তো কোটি কোটি টাকা নাই, কিছু পরিবারের পুনর্বাসন করে মুখে যদি হাসি আনতে পারি সেটাই হবে শান্তির। ব্যাড লাক হচ্ছে, ভারি বৃষ্টির কারণে পুনর্বাবাসন সম্ভব হয়নি, কারণ পানি ছিল। এজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো গ্রামকে রান্না করে ফার্স্ট ক্লাস খাবার খাওয়াবো, সেটাই করেছি।

পরিচালক অনন্য ইমন বলেন, বন্যার কারণে সেখানকার মানুষ হয়তো ভারি খাবার পায়নি। আমরা একেবারে ঘরের খাবারের মতো রান্না করে প্রায় পাঁচটি আশ্রয়কেন্দ্রে দেড় হাজারের অধিক মানুষদের নিজ হাতে করে খাবার দিয়েছি। দিঘলী বাজারে আশ্রয় কেন্দ্রের মাঠে রান্নার ব্যবস্থা করেছিলাম। অভাব বা খারাপ সময়ে থাকলেও তারা যেন খেয়ে সন্তুষ্ট থাকে এটা মাথায় ছিল। তাছাড়া আগের চেয়ে ত্রাণ এখন কম যাচ্ছে।

‘আশ্রয় কেন্দ্রের মানুষরা ঠিকমত খেতে পাচ্ছিল না। এজন্য পরিকল্পনা করেছিলাম, একেবারে প্রোপারভাবে ভালো খাবার তাদের কাছে দিয়েছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য ইমনইমরোজ শাওনতানজিন তিশাতৌসিফ মাহবুবনাটকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT