চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে ২ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৯ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
সেন্টমার্টিনের সৈকত ও পাথর, শান্ত জলরাশি ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে পর্যটক প্রবেশে নিষেধজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠু রাখার লক্ষ্যে বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে ২৫ ও ২৬ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী  জানান, প্রশাসনের উদ্যোগে শুক্রবার দ্বীপ থেকে সকল পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন,  ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্ট মার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পুরো ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সাতটি এবং সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-চট্টগ্রাম নৌপথে একটি করে মোট নয়টি জাহাজ চলাচল করে। এসব জাহাজে প্রতিদিন প্রায় ১০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT