চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরী আবহাওয়া: পর্যটকদের সেন্টমার্টিন ত্যাগের নির্দেশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:১৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধরী।

তিনি বলেন, ‘বর্তমানে দ্বীপে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বৈরী আবহাওয়া বিদ্যমান। যেকোন মুহুর্তে সতর্ক সংকেত বেড়ে যেতে পারে। তাই সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা বেশি থাকায় সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে।’

ইউএনও আদনান আরও বলেন, ‘আগামীকাল থেকে সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা দেয়ার পরও যদি পর্যটক সেন্টমার্টিনে থেকে যায় তবে জাহাজ গিয়ে তাদের ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে। পরে আবহাওয়া সবকিছু ঠিক থাকলে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পরপরই আমরা পর্যটকদের অবগত করেছি। অনেক পর্যটক ইতোমধ্যে দ্বীপ ত্যাগ করছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটকদের ছাড়ার নির্দেশবৈরী আবহাওয়াসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT