আন্তর্জাতিক

প্যারিসে পর্যটকের ওপর ছুরিকাঘাত, নিহত ১

প্যারিসে পর্যটকের ওপর ছুরিকাঘাতের ঘটনাস্থল, পুলিশ ও উদ্ধারকর্মরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে একটি রাস্তার ওপর পুলিশ ও উদ্ধারকর্মরা উপস্থিত, ঘটনাস্থলে তদন্ত চলছে, প্যারিসের জনপ্রিয় স্থাপনা দূরে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্যটক কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে এক পর্যটকে লক্ষ্য করে ছুকিরাঘাত করা হয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হয়।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ২ ডিসেম্বর স্থানীয় সময় রাতে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করে। অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় নিহত ব্যক্তি জার্মান নাগরিক। বর্তমানে ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসাধীন আছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, অভিযুক্ত হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে হামলা করে। ২৬ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি ফ্রান্সের নাগরিক। তিনি পুলিশকে বলেন, আমি গাজায় যা ঘটছে সেটা নিয়ে খুব বিরক্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ২০১৬ সালে এমনই এক ঘটনার জন্য ৪ বছর কারাদণ্ড পেয়েছিলেন। হামলাকারী ওই লোকটি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা গেছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না। পাশাপাশি আক্রমণে ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। একইসঙ্গে হামলার ঘটনার পর প্রতিক্রিয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হামলার পর বর্তমান সেই এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ। নাগরিক এবং পর্যটকদের সাময়িকের জন্য সেই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

বিষয়:ছুরিকাঘাত নিহত পর্যটক প্যারিস ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…