চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল কার্ড দেখলেন ফের্নান্দেজ, টটেনহ্যামের কাছে হারল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যামের বিপক্ষে নামার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪১টি ম্যাচ খেলেছেন ব্রুনো ফের্নান্দেজ। ৪৫টি হলুদ কার্ড দেখলেও কখনও লাল কার্ড দেখা হয়নি পর্তুগিজ তারকার। ২৪২তম ম্যাচে এসে প্রথম লাল দেখেন তারকা ফুটবলার। ফের্নান্দেজের লালকার্ড দেখার দিনে টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে সফরকারীদের হয়ে গোল করেন ব্রেনান জনসন, দেয়ান কুলুসেভস্কি ও ডমিনিক সোলানকে। চার বছর পর রেড ডেভিলদের ঘরের মাঠে তাদেরকে হারিয়েছে টটেনহ্যাম। সবশেষ ২০২০ সালে প্রিমিয়ার লিগের লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল ক্লাবটি।

ম্যাচের তৃতীয় মিনিটেই সফরকারীদের এগিয়ে নেন জনসন। পিছিয়ে পড়া ইউনাইটেড বড় ধাক্কা খায় ৪২ মিনিটে। লাল কার্ড দেখেন ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেজ। জেমস ম্যাডিসনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে পা পিছলে পড়ে যান ফের্নান্দেজ। ম্যাডিসনকে বল নিয়ে এগিয়ে যেতে দেখে ফাউল করে বসেন। এতে সরাসরি লাল কার্ড দেখেন পর্তুগিজ তারকা।

বিরতি থেকে ফিরেই দ্বিতীয় গোল হজম করে এরিক টেন হাগের দল। টটেনহ্যামকে এগিয়ে নেন কুলুসেভস্কি। ৭৭ মিনিটে সোলানকে তৃতীয় গোলটি করেন। ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

পরাজয়ে ৭ পয়েন্টে নিয়ে ১২ নম্বরে নেমেছে ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে আটে উঠেছে টটেনহ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টটেনহ্যামপ্রিমিয়ার লিগব্রুনোম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT